আহ্ কী কাঁচা হলুদের মতো গাত্র বর্ণ,প্রশস্ত ললাট, চাঁদমুখ,সিল্কি চুল, মোহনীয় চোখ আমার!
লুকিং গ্লাস
রাহুল দেব বিশ্বাস
লুকিং গ্লাসের সামনে দাঁড়ানো মানুষটি তাঁর রূপ দেখছে
আর হাসি হাসি মুখে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে-
আহ্ কী কাঁচা হলুদের মতো গাত্র বর্ণ,প্রশস্ত ললাট, চাঁদমুখ,সিল্কি চুল, মোহনীয় চোখ আমার!
আহ্ কী সুন্দর! কী সুন্দর তনুশ্রী যেন হিরের টুকরোর মতো জ্বলজ্বল করছে!
হঠাৎ এক কুশ্রী প্রতিবিম্ব এসে তাকে আঁকড়ে ধরলো-
'আমি তোমার অন্ধকার অতীত, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না।'
এরপর আঁধারে ডুবে গেল সব রূপ,নিভে গেল প্রতিবিম্বের সবটুকু আলো-
শুধু অন্ধকারে মুখ লুকিয়ে হাসলো লুকিং গ্লাস!
Post a Comment