উভয়ে রাখছে লম্বা চুল ঝুলছেও তাদের কানে দুল সহজে তাদের যায় না চেনা তাইতো সবাই করে ভুল।
আধুনিকতা
পুষ্পেন রায়
কোন জমানা এলো রে ভাই
চোখ যে হচ্ছে ছানাবড়া
যেথায় দেখি সেথায় শুধুই
আধুনিকতায় নাড়ছে কড়া।
ছেলেরা পরছে মেয়েদের পোশাক
মেয়েরাও ধরছে ছেলেদের বেশ
কোনটা ছেলে কোনটা মেয়ে
বুঝতে গেলে জীবন শেষ।
উভয়ে রাখছে লম্বা চুল
ঝুলছেও তাদের কানে দুল
সহজে তাদের যায় না চেনা
তাইতো সবাই করে ভুল।
পরছেও তারা ছেঁড়া প্যান্ট
দামটা কিন্তু নয়কো কম
এই পোশাকে ঘুরলে নাকি
বাড়ায় তাদের নিজের দাম।
লেখাপড়া শিকেয় তুলে
ঘুরছে তারা বন্ধু নিয়ে
সবার চোখে ধূলো দিয়ে
লুকিয়ে তারা করছেও বিয়ে।
গুরুজনেরা জিজ্ঞাস করলে
থামিয়ে দেয় তুড়ি মেরে
যুগটা নাকি পাল্টে গেছে
আগের সমাজ গেছে মরে।
বাপ-মাকে ফেলছে ছুড়ে
বউকে করছে সবার প্রধান
ক'দিন একটু কাটলেও ভালো
কাঁদে তারা সারাটা জীবন।
অতীত ছাড়া নয়কো কিছু
অতীতই আনে আধুনিকতা
অতীত ভুলে ধরলে তাকে
না পাওয়া যায় সার্থকতা।
Post a Comment