আয়না ত নেই জলেই দেখি নিজের প্রতিবিম্ব!


অজয় শীল
নাজুক
অজয় শীল

পরজন্মে বিশ্বাস নেই তা বলে কি নিঃস্ব? একজন্মের অনিঃশেষে বুকেই আমার বিশ্ব ॥ বিশ্বজোড়া ফাঁদ পাতিলে আমার অশ্বডিম্ব, আয়না ত নেই জলেই দেখি নিজের প্রতিবিম্ব! দুহাত বাড়াই করজোড়ে, দুই পা পিছাই ভয়ে, মনের কথা ভীষণ নাজুক কী হবে তা কয়ে॥