একটা নৌকা ভাসাবার নদী আঁকি এজীবনে যা পেলাম না সে গুলো খুঁজে বেড়াই -

 

অমিতাভ মুখোপাধ্যায়


ফেরা 

অমিতাভ মুখোপাধ্যায় 

                                                                                    এই এলোমেলো জীবনের গল্প  বলতে আর ভালো লাগে না 

তবুও কেন যে বলি, কেন যে ফিরে যেতে চাই সেই ফেলে আসা -শৈশবে নিজেই জানি না, 

সকলেরই শৈশব থাকে 

সকলেই লুকোচুরি খেলি 

নিজের সাথে 

কী ছিল সেই জীবনে -

প্রিয় জনেরা থাকলেও তুমি তো ছিলে না 

কোথায় হারিয়ে গেলো সেই খুশির মাঠ                              কোথায় হারিয়ে গেলো সেই  উছল নদী 

আরও পরে আসা তোমার -আমার গল্প সময়;চির কুটে লেখা যত সব কল্পকথা  

জসীমউদ্দীনের নকশিকাঁথার  মাঠ  

কিংবা জীবনানন্দ'র বনলতা সেন? 

আরও কী কিছু ছিল -

হৃদয়ে রবীন্দ্রনাথ কিংবা চেতনায়  নজরুল ;


সব তো শেষে হারিয়েই গেলো l


জীবন ! আর একবার ফিরিয়ে দাও না সেই হারিয়ে যাওয়া সময়টাকে 

আবার নতুন করে এক স্বপ্ন গড়ি 

একটা নৌকা ভাসাবার নদী আঁকি 

এজীবনে যা পেলাম না সে গুলো খুঁজে বেড়াই -

একটা একটা করে বেলাশেষের পালক বাঁধি 

আর শ্মশানের  সামনে গিয়ে চেতনার আগুন জ্বালি -                                                      

                                                                 কিংবা অন্তর্জলি  যাত্রার গল্প লিখি l