আমাদের সমস্যা ক্ষিদে আর ক্ষুধায়, আমাদের সমস্যা আছে মানবিকতায়।
৪ঠা ফেব্রুয়ারী, ২০২২ইং
সর্বগ্রাসী ক্ষুধা।
কাজী রাশেদ
আমাদের কোন সমস্যা নেই,
আমাদের হৃদয়ের কোন সমস্যা নেই।
আমাদের সমস্যা ক্ষিদে আর ক্ষুধায়,
আমাদের সমস্যা আছে মানবিকতায়।
আমাদের পেটের মধ্যে জেগে উঠে ক্ষুধা, বিশ্ব চরাচর জুড়ে শুধুই ক্ষুধা,
ভুতের মতো জেগে উঠে ক্ষুধা,
ক্যান্সারের মতো, কুষ্ঠের মতো,
জেগে উঠে দুরারোগ্য ব্যাধির মতো,
জেগে টের পাই, ঘুমে টের পাই,
বিশ্ব চরাচর ব্যাপী শুধুই ক্ষুধা।
ক্ষিদে পায় ইঁদুরের, কীট ও পতঙ্গের,
ক্ষিদে পায় জীব জন্তু, মানুষের,
সমাজ, সভ্যতা, নারী পুরুষ নির্বিশেষে,
ঘুম থেকে জেগে উঠে বলে,
আমাদের হৃদয়ের কোন সমস্যা নেই,
আমাদের যাবতীয় সমস্যা, শুধুই ক্ষুধা।
আমাদের দর্শন, বিজ্ঞান, প্রেম আর ভালোবাসার প্রয়োজন নেই,
আমাদের জাগতিক ভালোলাগা নেই,
বাস্তবতার নীরিখে, বিশ্বব্যাপী
একটাই সুর, একটাই চাওয়া,
শুধু ক্ষিদে পায় আমাদের,
শুধু ক্ষিদে পায় আমাদের।।
Post a Comment