হারিয়ে যায় কালো মেঘে বসন্ত হারিয়েছে চিরসবুজ এর অনন্ত, হারিয়ে যায় কোকিলের কুহুতান
সব হারিয়ে
কলমে - শ্রী রাজীব দত্ত কিছু মানুষ হারিয়ে যায় সময়টাও হারিয়ে যায়, হারিয়ে যায় জীবন তবু থেকে যায়... এলো মেলো জীবনের সাতকাহন। হারিয়ে যায় ভালোবাসা হারিয়ে যায় চেনা কিছু ভাষা, হারিয়ে যায় অনেক রীতিনীতি তবু থেকে যায়... এক সাথে পথ চলা কিছু স্মৃতি। হারিয়ে যায় কৈশোর হারিয়ে যায় যৌবন, হারিয়ে যায় শত প্রমিকের মন তবু থেকে যায়... না পাওয়ার বেদনা প্রতিক্ষণ। হারিয়ে যায় কালো মেঘে বসন্ত হারিয়েছে চিরসবুজ এর অনন্ত, হারিয়ে যায় কোকিলের কুহুতান তবু থেকে যায়... বাতাসের গায়ে মাখা, মিষ্টি মধুর গান। হারিয়েই নয় যাক সব... নিজের মতন করে, নতুন করে গড়ে তুলবো তোমার আমার শক্ত বাহুডোরে।
Post a Comment