শীতের রাতে - পূর্ণিমা বসু
শীতের দিনে বেলা যত বাড়তে থাকে রোদ্দুর তোমায় মাখতে বড় ভালো লাগে। সন্ধ্যে যত গাঢ় হতে থাকে, মায়ের চাদরের তলায় ঠান্ডা আঙ্গুলগুলো মুঠো করতে আরাম লাগে। আর পা দুটো হি হি করে কাঁপতে থাকে। নিবু নিবু উনুনের আঁচে, কাগজ ফেলে ফেলে গা সেঁকতে খুব মজা লাগে।
মা’কে জড়িয়ে ধরে খুশিতে বলে উঠি, “আর শীত করছে না মা!”, ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল।ক্ষীণ কান্নার সুরে ম্যাঁও ম্যাঁও ভাষাতে। নর্দমার অন্ধকারে পড়ে গেছে।
#stotyandarticle
Post a Comment