আমার বিদ্যালয় আমার কাছে আমার দ্বিতীয় মা বিদ্যালয়ের জন্মতিথি স্মরণ করে আজকের এই লেখা


Story and Article





#আলমা ম্যাটার আড়িয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা ১৮৮৪,৬ই জানুয়ারি #প্রদ্যোৎ কাঞ্জিলাল #৬ই জানুয়ারি, ২০২২ ২১শে পৌষ ১৪২৮
শৈশব স্মৃতি উঁকি মেরে যায় ৬ই জানুয়ারি আসে বারে বার আমার‌ই দুয়ারে ভোরের আলোয় আবছা আদরে অনেক ভালোবাসায় ভেসে আসা স্মৃতি আমার মনের অলিন্দে ঘুরে বেড়ায় আজও কালাচাঁদ প্রীতি। দিবানিশি স্মরণে মননে একটি অতি পরিচিত নাম মোর বিদ্যালয়, আলমা ম্যাটার স্বপ্নের ভেলায় ভেসে বেড়ানো আনন্দঘন মুহূর্ত কখনো গভীরভাবে ঘন সন্নিবিষ্ট আবিষ্ট চিত্ত সংলগ্ন তোমার কথা পড়লে মনে ভেসে আসে স্মৃতির স্রোত হাতড়ে হাতড়ে আজও খুঁজি অতীত দিনের হারানো ছবি। হারানো দিন হয়না কোনোদিন ভালোবাসার কর্ষনে উঠে আসে হৃদয়ে স্পর্শে ,অনুভবে জীবন আজ রঙিন ভালোবাসার মিহি সুতোয় বোনা সম্পর্কের অটুট বন্ধন তোমার কথা পড়লে মনে হৃদয় উদ্বেলিত তোমার জন্মের তিথিতে আজও আমি শিহরিত। শৈশবের গ্রাম্য পরিবেশে তোমার জন্মের ইতিহাস কুঁড়েঘরে বসতি স্থাপন বিদ্যালয়ের আবাস ১৮৮৪ সনের ৬ই জানুয়ারি শুরু হল তোমার জয়যাত্রা আজও তোমার গতি অব্যাহত নতুন অবয়বে তুমি আজও নবীন রেখে যাওয়া পুরাতনী কিছু অবশেষ আজও আছে ভালবাসার রেশ। (আমার বিদ্যালয় আমার কাছে আমার দ্বিতীয় মা বিদ্যালয়ের জন্মতিথি স্মরণ করে আজকের এই লেখা)  

সমাপ্ত



@প্রদ্যোৎ কাঞ্জিলাল